ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তির আবেদনের সময় ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ ১৭ মে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়াও আবেদন ফি জমা ৭ এপ্রিল ও তথ্য সংশোধনের সময়সীমা ১৪ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। ২১ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।