দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির ১৮১ জন আরোহীর মধ্যে দুজন বাদে সবার নিহত হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা উড়োজাহাজটি অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পাখির সঙ্গে ধাক্কা লাগার ফলে ল্যান্ডিং গিয়ারে জটিলতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।