৪৪ তম বিসিএসের ভাইভা দ্রুত শেষ করতে রমজানে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ঈদের ছুটির আগ পর্যন্ত পরীক্ষা চলবে। প্রায় ৭ হাজার প্রার্থীর ভাইভা এখনো বাকি রয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে। ৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।