ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করা মনমোহন সিংয়ের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। তার মৃত্যুতে সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কংগ্রেস দলও তাদের সব আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করেছে। মনমোহন সিং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী এবং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।
পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে মনমোহন সিং-এর শেষকৃত্য, ভারতে ৭ দিন জাতীয় শোক
সূত্র: NDTV News

test5




