মিশর সুয়েজ খালের ১০ কিলোমিটারের সম্প্রসারিত অংশ পরীক্ষা করেছে। খালের সক্ষমতা বাড়াতে এবং জাহাজ চলাচলের নিরাপত্তা বৃদ্ধির জন্য উন্নয়ন কার্যক্রম চালানো হয়েছে। ২০২১ সালে এভার গিভেন জাহাজ আটকে যাওয়ার ঘটনার পর উদ্যোগ নেওয়া হয়। সম্প্রসারণের ফলে দিনে অতিরিক্ত ছয় থেকে আটটি জাহাজ চলাচল করতে পারবে। খালটি মিশরের বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ উৎস। সাম্প্রতিক সময়ে হুতি বিদ্রোহীদের হামলার কারণে সুয়েজ খাল থেকে মিসরের আয় ৭০ শতাংশ কমেছে।