দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জন হয়েছে  এবং ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে আসছিল এবং অবতরণের সময় বিধ্বস্ত হয়। উদ্ধার কার্যক্রম চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।