তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। সময়সীমা বেঁধে আন্দোলনের যৌক্তিকতা নেই জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সরকার। সমস্যা সমাধানে বিকল্প সব পথ বিবেচনায় থাকবে বলেও আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।