মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ১০-১৫ জনের প্রাথমিক তালিকা দিয়ে এসেছি। সেটা চূড়ান্ত করে ২৪ ঘণ্টার মধ্যে তালিকাসহ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেশবাসী পেয়ে যাবে।
এছাড়া নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ।