বিভিন্ন কলেজ-মাদ্রসায় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে। বিভিন্ন কলেজ ও মাদরাসাগুলোকে এদিন থেকে একাদশের ক্লাস শুরু করতে বলেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ইতোমধ্যে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।