ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ হ্রাস অব্যাহত রয়েছে। সর্বশেষ ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার কমে ৬৪৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছে। রিজার্ভ কমার কারণ হিসেবে ডলার বিক্রি এবং অন্যান্য বিদেশি মুদ্রার অবমূল্যায়নকে দায়ী করা হয়েছে। ২০২৩ সালের শেষ সপ্তাহে রিজার্ভ পতনের হার সবচেয়ে বেশি ছিল, যখন ১ হাজার ৭৮০ কোটি ডলার হারিয়েছিল আরবিআই। ডলারের তুলনায় রুপির ধারাবাহিক দরপতনও এ হ্রাসের অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, সামষ্টিক অর্থনীতির পুনরুদ্ধার ধীর গতিতে হওয়ায় এবং রুপির দর কমায় ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভে চাপ বাড়ছে।