ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল মালিকরা বাংলাদেশি নাগরিকদের জন্য সব হোটেল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধুমাত্র পূর্ব থেকে যারা হোটেলে রয়েছেন, তারা থাকতে পারবেন, কিন্তু নতুন করে অন্য কাউকে পরিষেবা দেওয়া হবে না।