গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হাসপাতালকর্মী এবং ফিলিস্তিনি টিভি চ্যানেলের সংবাদকর্মীরাও আছেন। ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে হামাসের সদস্যদের সংগঠিত হতে বাধা দিতে এই হামলা চালিয়েছে। গাজার বিভিন্ন স্থানে হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন এবং ইসরায়েলি সেনাবাহিনীও দুই সেনা হারিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ হাজার ৩৯৯ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।