বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন অবরোধ করেছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ সকাল সোয়া ৯টা থেকে আন্দোলন শুরু করে তারা। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগেও তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ
সূত্র: Prothom Alo

শিক্ষাব্যবস্থা : বাংলাদেশ




