আজ রবিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ৪৭তম বিসিএসের আবেদন চলবে ৩০ জানুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত। প্রার্থীদের টেলিটক নম্বরের মাধ্যমে ২০০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে যা পূর্বে ৭০০ টাকা ছিল। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫০ টাকা। সাধারণ ক্যাডারের জন্য লিখিত পরীক্ষা ১০০০ নম্বরের, এবং কারিগরি/পেশাগত ক্যাডারের জন্যও ১০০০ নম্বরের পরীক্ষা হবে। ৪৭ তম বিসিএসের মাধ্যমে এবার মোট ৩৬৮৮টি পদের জন্য নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে যার পূর্বে ৩০ বছর পর্যন্ত ছিল।
৪৭তম বিসিএসে পদের নামসহ যেসব সংশোধনী নিয়ে আজ শুরু হচ্ছে আবেদন!
সূত্র: Prothom Alo

test5




