কুয়েটে ছাত্ররাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্যকারীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হবে। এমনকি শিক্ষক-কর্মকর্তারাও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না। ছাত্র সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসার ব্যয় প্রশাসন বহন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
কুয়েটে রাজনীতি বন্ধ, শিক্ষা কার্যক্রম স্থগিত, দোষীদের খুঁজতে কমিটি
সূত্র: Prothom Alo

শিক্ষাব্যবস্থা : বাংলাদেশ




