৬ ফেব্রুয়ারির মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবী জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তা না হলে ৯ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তারা। প্রশাসনের বিলম্বে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানায়। উপাচার্য সংস্কার কমিশন গঠনের কথা জানিয়ে ৬ ফেব্রুয়ারি পরবর্তী সিদ্ধান্তের আশ্বাস দিয়েছেন।