উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির এক অধিবেশনে, যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে কঠিন কৌশল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিম জং উন বলেছেন, এই কৌশল উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রীয় স্বার্থ এবং নিরাপত্তা রক্ষায় ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে। অধিবেশনে বন্ধুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নীত করা এবং প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির আহ্বান জানানো হয়েছে।