প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দুই শতাধিক প্রার্থী। হাইকোর্টের রায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল হয়। রায় বাতিলের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন বাদ পড়া প্রার্থীরা।