১১ ছাত্রীসহ ১২ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রক্টরের পদত্যাগের পাশাপাশি বহিষ্কার আদেশ বাতিলের আহ্বান জানান তারা। তাদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।