কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১৯ এপ্রিল ও ৩ মে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এবছর নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি। বিস্তারিত শর্তাবলি, আসনসংখ্যা ও নির্দেশিকা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।