দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে, এতে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন। দুর্ঘটনাটি থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় ফেরার সময় ঘটেছে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন এবং ইতোমধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।