উদ্ভূত পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার আট জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ভারত। বিএসএফ জানিয়েছে, সীমান্তে কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। থার্মাল ক্যামেরা, নাইটভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ২০২৩ সালে উত্তরবঙ্গের সীমান্তে ১২৭ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এবং চলতি বছরে ১৯৪ বাংলাদেশি ও ১৯৭ জন ভারতীয় গ্রেপ্তার হয়েছেন। এছাড়া তিন রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছেন।