চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। ৯৩১টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ২০,১২২ শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়ছে ২২ জন শিক্ষার্থী। মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায়।