ভিসি ও প্রো-ভিসির অপসারণসহ ছয় দফা দাবিতে কুয়েটের ৮০ শিক্ষার্থী ঢাকার পথে রওনা দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সকালে সাক্ষাৎ হওয়ার কথা। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।