জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের শেষ সময় আজ (২১ জানুয়ারি) রাত ১১:৫৯। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ju-admission.org ওয়েবসাইটে আবেদন ও ফি পরিশোধ করতে পারবেন। ভর্তি পরীক্ষা ৯-১৯ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে হবে। ইউনিটভিত্তিক আবেদন ফি ৫০০-৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।