সাত কলেজের কার্যক্রম ঢাবি থেকে সরিয়ে ইউজিসি ও একজন অধ্যক্ষের নেতৃত্বে পরিচালনার চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িক কাঠামোর অধীনে ভর্তি, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে সরকার। ঢাবির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে ব্যবস্থাটি কার্যকর হবে। সাত কলেজ বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত এ কাঠামো বহাল থাকবে।