আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসান।