ঢাবি ও এমআইএসটির ভর্তি পরীক্ষার সময়ের সঙ্গে মিল থাকায় ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এমআইএসটি ও ঢাবির প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করলে একই দিনে বিকেল ৪টা থেকে ৫টার শিফটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবে বিশ্ববিদ্যালয়টি।