খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে একাডেমিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে তারা। সংঘর্ষে দেড়শ'র বেশি শিক্ষার্থী আহত হয়েছে। প্রশাসনের ব্যর্থতার দায় স্বীকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন শিক্ষার্থীরা।