ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি বন্ধের ঘোষণায় অনিশ্চয়তা তৈরি হয়েছে সাত কলেজের ভর্তি কার্যক্রমে। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা থাকলেও তা সময়সাপেক্ষ, বলছে সরকার। তবে শিক্ষার্থীদের দাবি দ্রুত সমস্যা সমাধানের। শিক্ষা উপদেষ্টা ও ইউজিসির সঙ্গে আলোচনা হলেও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।