আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ শেষ হলেও এখনো প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট (পিসিআর) জমা দেয়নি বিশ্ববিদ্যালয়গুলো। এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউজিসি। দ্রুত পিসিআর জমা দিতে বলেছে সংস্থাটি। প্রশাসনিক পরিবর্তন এবং অর্থ ব্যয়ে অনিয়মের সন্দেহে জমা দিতে দেরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।