আজ সকাল সাড়ে ১০টার দিকে কর্মকর্তাদের আন্দোলনের মধ্য দিয়ে ব্যাংক খাতে লুটপাট, দখল, অনৈতিক সুবিধা ও নানা অনিয়মের সহযোগিতা করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও উপদেষ্টাদের বিতাড়িত করেছেন সাধারণ ব্যাংকাররা। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান। তিনি বিক্ষুব্ধ কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন।
এছাড়া বিক্ষুদ্ধ কর্মকর্তা–কর্মচারীরা নির্বাহী পরিচালক ১ জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন।
পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ছয় শীর্ষ কর্মকর্তা
সূত্র: The Daily Campus

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ছয় শীর্ষ কর্মকর্তা




