এইচএসসি পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে ১০ আগস্ট শেষ হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১-২১ আগস্ট। পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিরতিহীনভাবে চলবে এমসিকিউ ও লিখিত পরীক্ষা। পরীক্ষার হলে মোবাইল ফোন নিষিদ্ধ তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।