বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ক্লাব আয়োজিত গ্রহগুচ্ছের মেলায় ছয়টি গ্রহের বিরল দৃশ্য সরাসরি পর্যবেক্ষণ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। স্মার্ট ও অপটিক্যাল দুরবিনের সাহায্যে মঙ্গল, বৃহস্পতি, শনি, শুক্র ও বুধসহ ওরিয়ন নেবুলা এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মোহনীয় দৃশ্য উপভোগ করা হয়। আয়োজকরা বলেন, এ উদ্যোগ তরুণদের বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী করে তুলবে।