কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল। আবেদন ফি ১,২০০ টাকা। বিজ্ঞান বিভাগের যোগ্য শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কোটা সংরক্ষিত থাকবে। বিস্তারিত ওয়েবসাইটে জানা যাবে।