ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে। এ সময় দুজন নিহত হয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ইসরায়েলি বাহিনী হুতি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'ইরানের অশুভ ক্ষমতার বাহু কেটে ফেলতে থাকব। আমরা কেবল (হুতিদের সঙ্গে) শুরু করেছি।’ হুতিরা এই হামলাকে বর্বর এবং আক্রমণাত্মক বলে অভিহিত করেছে।