তিতুমীর কলেজকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি অযৌক্তিক বলে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি আরও বলেন, সাত কলেজের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের সমস্যাগুলো পর্যালোচনা করছে। শিক্ষার্থীদের জনদুর্ভোগ এড়ানোর পরামর্শ দেন শিক্ষা উপদেষ্টা। পাশাপাশি অযৌক্তিক সিদ্ধান্ত ভবিষ্যতে বোঝা হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেন তিনি।