ইসরায়েলের সামরিক অভিযানের পর ফিলিস্তিনের উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের সেবা বন্ধ হয়ে গেছে। ডব্লিউএইচও বলছে, এই পরিস্থিতি উত্তর গাজায় স্বাস্থ্যসেবা ভেঙে দিয়েছে। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, হাসপাতালটি ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে পরিণত হয়েছিল, যা হামাস অস্বীকার করেছে। হাসপাতালের ১৫ জন মুমূর্ষু রোগী এবং কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।