যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষিদ্ধ করাসংক্রান্ত আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন। আইন অনুযায়ী, ১৯ জানুয়ারির মধ্যে টিকটককে বিক্রি করতে হবে, নইলে অ্যাপটি বন্ধ হবে। ট্রাম্পের যুক্তি, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে রাজনৈতিক সমাধানে পৌঁছাতে তাঁকে সময় দেওয়া উচিত। আদালত ১০ জানুয়ারি শুনানি করবে। টিকটকের ১৭ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রে। টিকটক কর্তৃপক্ষ আইনটি তুলে নিতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে।