চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ১৩ ফেব্রুয়ারি শুরু হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষার এক ঘণ্টা আগ পর্যন্ত এটি সংগ্রহ করা যাবে। ১ মার্চ ‘এ’ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিস্তারিত তথ্য চবির ওয়েবসাইটে পাওয়া যাবে।