ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও হুথি দল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগর উপকূলের বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে বলেছেন এই হামলাগুলি "সবেমাত্র শুরু" এবং হুথি নেতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি দেন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অঞ্চলে সামরিক পদক্ষেপ বন্ধ করতে এবং সর্বোচ্চ সংযম অনুশীলন করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন।
ইয়েমেনে হামলা সত্ত্বেও ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার হুথি বিদ্রোহীদের
সূত্র: BBC NEWS

test6




