ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্নের পুনরাবৃত্তি হওয়ায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা বাতিল হওয়ার কোন সম্ভাবনা নেই। পরীক্ষার্থীদের ক্ষতি যেন না হয় তা নিশ্চিতে সমাধানের কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সম্পর্কে বিস্তারিত আগামী সপ্তাহে জানানো হবে।