জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া আগামীকাল ৩০ ডিসেম্বর শেষ হবে। প্রাথমিক আবেদন শেষে প্রতিটি ইউনিট থেকে মেধার ভিত্তিতে ৪০ হাজার প্রার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। এবার ভর্তির পরে বিষয় পছন্দক্রম দিতে হবে। প্রাথমিক আবেদনে এক লাখ ৭৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। উত্তীর্ণ প্রার্থীদের বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এছাড়া প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরাই কোটার সুবিধা পাবেন।
জবি ভর্তির চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে কাল
সূত্র: The Daily Campus

ভর্তি পরীক্ষা ২০২৫




