বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ এবং ভর্তির ফিসহ সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় ভর্তি কমিটি সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শিক্ষার্থীদের সম্পূর্ণ নিজ দায়িত্বে পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ এবং ভর্তি ফি সংশ্লিষ্ট আর্থিক বিষয়াদি সমন্বয় সাধন করতে হবে এবং মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।





